Logo

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ওয়ালটন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৩
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ওয়ালটন
ছবি: সংগৃহীত

টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করেছে দেশের সুপারব্র্যান্ড ও প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন।

বিজ্ঞাপন

শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশবান্ধব ও টেকসই পণ্য উদ্ভাবনে অবদানের জন্য ওয়ালটনকে এ সম্মাননা দেওয়া হয়।

জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ইএসজি অ্যাওয়ার্ডসে তিনটি পৃথক ক্যাটাগরিতে ওয়ালটনকে পুরস্কৃত করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো—কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার উন্নয়নে উৎকর্ষ, জলবায়ু কার্যক্রমে নেতৃত্বে উৎকর্ষ এবং টেকসই পণ্য উদ্ভাবনে উৎকর্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজকে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬’-এর সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর কাছ থেকে ইএসজি অ্যাওয়ার্ডসের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী।

এ সময় ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে ডেনমার্ক ও সুইডেনসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ওয়ালটনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সম্মাননা টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপদ কর্মপরিবেশ এবং পরিবেশবান্ধব পণ্য উদ্ভাবনে প্রতিষ্ঠানের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি। শিল্পখাতে দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ ও কর্মীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ওয়ালটন ভবিষ্যতেও কাজ করে যাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD