Logo

ববি হাজ্জাজের আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হকের আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১১:৫৩
ববি হাজ্জাজের আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হকের আবেদন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জামায়াত জোটের প্রার্থী হিসেবে ওই আসনে নির্বাচন করেছিলেন।

বিজ্ঞাপন

এই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হন। ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে মামুনুল হকের পক্ষে তার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে দেশের বিভিন্ন আসনের ২৫ জনেরও বেশি প্রার্থী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার বিধান অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগ তদন্ত ও শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD