পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয় এবং পরে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল-এ অভিযোগ দাখিল করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।
আবেদনে অভিযোগগুলোর তদন্ত চেয়ে এবং প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। অভিযোগে বলা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি সংক্রান্ত মামলায় বিচারপতি পক্ষপাতমূলক আচরণ করেছেন।
বিজ্ঞাপন
একটি মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তার যুক্তিতর্ক অন্তর্ভুক্ত করা হয়, যা পরে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়—যা ন্যায়বিচারের পরিপন্থী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।








