জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র

শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র জামিন পেয়েছেন। একই মামলায় আত্মসমর্পণ করা আরও তিন আসামিকেও জামিন দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। একই মামলার অপর তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। পরে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: নতুন মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসায় প্রবেশ করতে পারেননি। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।








