আবারও ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে একই মামলায় গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ ডেভিড ইমনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই সময়ও তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড দেন। ফলে একই মামলায় তার বিরুদ্ধে ফের রিমান্ডের আদেশ হলো।
পুলিশ জানায়, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে নিয়ে এসে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা পুলিশের ভাষ্য, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন করে মঞ্জুর হওয়া রিমান্ডে তাকে এসব মামলার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








