Logo

‘টাইগার ৩’ মুক্তি পাবে কবে, জানালেন সালমান

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০৩:৫০
‘টাইগার ৩’ মুক্তি পাবে কবে, জানালেন সালমান
ছবি: সংগৃহীত

গত রাতে আমি টাইগারের শুটিং করছিলাম এবং আমি টাইগার ৩ শেষ করেছি।

বিজ্ঞাপন

অবশেষ ‘টাইগার ৩’ সিনেমা নিয়ে মুখ খুলেছেন বলিডের 'ভাইজান' খ্যাত সালমান খান।  তিনি জানিয়েছেন চলতি বছরের  শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি। এই দীপাবলিতে ‘টাইগার ৩’ সিনেমা হলে মুক্তি পাবার আশা ব্যক্ত প্রকাশ করেছেন সালমান।

দুবাইতে একটি পুরষ্কার অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালমান বলেন, ''গত রাতে আমি টাইগারের শুটিং করছিলাম এবং আমি টাইগার ৩ শেষ করেছি। এখন আপনারা দীপাবলিতে টাইগারকে দেখতে পাবেন, ইনশাআল্লাহ। এটি খুব ব্যস্ত শুটিং ছিল, যদিও এটি ভাল ছিল।''

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিনেমাটি বানিয়েছেন মনীশ শর্মা।  গুপ্তচর টাইগারের ভূমিকায় আবারও অভিনয় করেছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফের সাথে আবারও মিলিত হবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সব সিনেমাতেই অভিনয় করেছেন ক্যাটরিনা। তৃতীয় সিনেমাটির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক হচ্ছে ইমরান হাশমির।

বিজ্ঞাপন

এছাড়াও  শাহরুখ খানকেও দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। এই ফ্র্যাঞ্চাইজির সিনেমা ২০১৫ সালে মুক্তি পেয়েছিল, দ্বিতীয়টি  ২০১৭ সালে। দু’টি ছবিই ব্লকবাস্টার হয়। এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে চলেছে যার নাম ‘টাইগার ৩।’ সূত্র : টাইমস অফ ইন্ডিয়া।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD