Logo

‘সুগার ড্যাডি’ নিয়ে যা বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০৬:০৩
‘সুগার ড্যাডি’ নিয়ে যা বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’র  অন্তরা
ছবি: সংগৃহীত

তাদের উদ্দেশ্যে মঙ্গলবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে ঝড় তুলেছেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে  ‘অন্তরা’ নামে বেশ পরিচিত লাভ করেছেন এই অভিনেত্রী। 

ভ্রমণপিপাসু ফারিয়া বর্তমানে চীনে অবস্থান করছেন। আর সেখান থেকে ঘোরার নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এসব ছবি দেখে অনেকে তার রূপের প্রশংসা করছেন। কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এত টাকা কোথায় পান যে প্রায়ই দেশের বাইরে ঘুরতে বেড়ান?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাদের উদ্দেশ্যে মঙ্গলবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে ঝড় তুলেছেন এ অভিনেত্রী। 

বিজ্ঞাপন

স্ট্যাটাসে তিনি লেখেন, 'সবাই বিদেশ গেলে কিছু হয় না আর আমি চায়না আসছি কত মানুষ আমাকে নক করলো! কেন এই উত্তেজনা? আমার কোনো সুগার ড্যাডি আগেও ছিল না, ভবিষ্যতেও থাকার চান্স নাই। আর কুটনি বুড়ি ডাইনি হতাগ্রস্ত আপু-আন্টিরা হিংসা লাগলে মাথায় বা শরীরে বরফ দেন।'' 

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, 'আপনাদের তো আবার আমাকে দেখলে জ্বলে। আমি জ্বলার মতোই! সুগার ড্যাডি থাকলে এতদিনে আমার গাড়ি, একটা ফ্ল্যাট থাকতো। খোঁজ নিয়া দেখেন আমি জিরো। যে টাকা আয় করি সব ঘুরে ঘুরে শেষ করে ফেলি, এই আমার জীবন।''

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD