Logo

বিয়ে করবেন কবে, জানালেন প্রভাস

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ০৪:০৩
বিয়ে করবেন কবে, জানালেন প্রভাস
ছবি: সংগৃহীত

এতো দিন প্রেমের প্রসঙ্গ উঠলেই বিভিন্ন বাহানায় এড়িয়ে যেতেন প্রভাস।

বিজ্ঞাপন

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস। দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। তবে সে সবই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। জানালেন তিরুপতিতেই বিয়ে করবেন এই অভিনেতা।

এর আগে তার সহ-অভিনেত্রী আনুষ্কা শেঠি ও কৃত শ্যাননের প্রেমের সম্পর্ক ও সেই সঙ্গে বিয়ের জোর গুঞ্জন উঠেছিল প্রভাসের। কিন্তু কোনো গুঞ্জনই বাস্তবে রূপ নেয়নি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতো দিন প্রেমের প্রসঙ্গ উঠলেই বিভিন্ন বাহানায় এড়িয়ে যেতেন প্রভাস। তবে এবার সাক্ষাৎকারে ভক্তদের প্রশ্ন এড়িয়ে যেতে পারলেন না এই অভিনেতা। 

বিজ্ঞাপন

কবে বিয়ে করছেন প্রাভাস? এই জবাবে তিনি বলেন,'আমি তিরুপতিতেই বিয়ে করব'। 

বিজ্ঞাপন

প্রভাস আরও জানান,  জীবনের যে কোনো শুভ কাজেই তিরুপতিতে গিয়ে পুজো দিয়ে আসেন তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ মাসের আগামী ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে সিনেমার বাজেটের প্রায় ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছে ‘আদিপুরুষ’। সূত্র : আনন্দবাজার

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD