Logo

প্রিয়াঙ্কার দুই পায়ে ব্যান্ডেজ কেন?

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ২৩:৫৮
প্রিয়াঙ্কার দুই পায়ে ব্যান্ডেজ কেন?
ছবি: সংগৃহীত

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয়অ অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বর্তমানে নতুন ওয়েব সিরিজের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে পর্দায় নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে সকল প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার একটি ছবি দেখে ব্যাপক উদ্বেগ তার ভক্তরা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এই পা দুটোর উপর অনেক চাপ পড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওই  ছবিতে প্রিয়াঙ্কার পায়ের  ব্যান্ডেজ দেখে উদ্বেগ হয়ে পড়েছেন তার ভক্তরা। সেখানে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের শর্ট টপস ও প্যান্ট। উস্কোখুস্কো চুল, আর মুখে ক্লান্তির ছাপ। তবে পায়ের দিকে তাকালেই চোখে পড়বে পা জুড়ে থাকা ব্যান্ডেজ। প্রিয়াঙ্কার এমনই বিধ্বস্ত অবস্থার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

এই অবস্থা দেখে অভিনেত্রীর ভক্তদের মনে প্রশ্ন জাগছে হঠাৎ কী হল প্রিয়াঙ্কার? কোনো বিপদের মুখে পড়েছেন কী?

বিজ্ঞাপন

এদিকে, জানা যায়,  প্রিয়াঙ্কা ‘সিটাডেল’ সিরিজে যেমন অ্যাকশন করেছেন, তার নতুন সিরিজেও সেই পুনরাবৃত্তি হতে চলেছে। ফের স্পাই থ্রিলারে অভিনয় করছেন তিনি। মূলত সেই কারণেই অভিনেত্রীর পায়ে ব্যান্ডেজ। অ্যাকশন দৃশ্যে অভিনয় করা যে খুব সহজ নয়, সেই ধারণা ‘সিটাডেল’ করেই স্পষ্ট হয়ে গিয়েছে তার। আর তাই পরবর্তী সিরিজে যেন কাজটি আরও ভালো হয়, তার সকল প্রস্তুতিই নিচ্ছেন প্রিয়াঙ্কা।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD