Logo

প্রতিপক্ষের জালে ২৭ গোল দিল বায়ার্ন!

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২২:২৪
প্রতিপক্ষের জালে ২৭ গোল দিল বায়ার্ন!
ছবি: সংগৃহীত

দলের ৩ জনই দিয়েছেন ১৫টি গোল। বাকি ১২ গোল এসেছে আরও ১০ জনের পা থেকে।

বিজ্ঞাপন

বর্তমানে প্রাক-মৌসুম চলছে। এই সময়টা ব্যস্ততায় সময় পার করছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে তারা এফসি রোটাখ এগার্নের মুখোমুখি হয়েছিল। নবম সারির দলটির বিপক্ষে তারা যে কাণ্ড ঘটিয়েছে, এক কথায় ‘অবিশ্বাস্য’! ২৭-০ গোলের বড় ব্যবধানে ম্যাচটি জয় পেয়েছে থমাস টুখেলের দল।

দলের ৩ জনই দিয়েছেন ১৫টি গোল। বাকি ১২ গোল এসেছে আরও ১০ জনের পা থেকে। হ্যাটট্রিক পেয়েছেন ৪ বায়ার্ন ফুটবলার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচ চলাকালে ৫টি করে গোল করেছেন ১৮ বছর বয়সী ম্যাথিস টেল, তরুণ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা ও মার্সেল সাবিতজার। জামাল মুসিয়ালাই তৃতীয় মিনিটেই গোলের সূচনা করেছিলেন। প্রথমার্ধেই তারা ১৮-০ গোলে এগিয়ে ছিলেন। ৩টি গোল এসেছে সার্জিও গ্যানাব্রির পা থেকে। এছাড়া গোল পেয়েছেন- আলফনসো ডেভিস, কনরাড লেইমার, নৌসির মাজরাওই, দায়োত উপামেকানো, লেরয় সানে, রাফায়েল গুয়েরেরেইরো, রায়ান গ্রাভানভের্খ, কিংসলে কোম্যান ও সাদিও মানে।

বিজ্ঞাপন

অবশ্য বায়ার্নের কাছে এমন গোলের মুখোমুখি হয়েছিল রোটাখ এগার্ন। এর আগে ২০১৯ সালের এক ম্যাচে বাভারিয়ারা তাদের ২৩-০ গোলে হারিয়েছিল। এবার সেই মাত্রাও ছাড়িয়ে গেছে জার্মান চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD