Logo

রাবিতে ভর্তি শুরু ১ আগস্ট

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০১:৩২
রাবিতে ভর্তি শুরু ১ আগস্ট
ছবি: সংগৃহীত

বুধবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই সংবলিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হচ্ছে। যা চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই সংবলিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম ১ আগস্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৯ থেকে ৩১ মে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে প্রায় দেড় লাখ ভর্তিচ্ছু অংশ নেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD