Logo

হত্যার পর স্ত্রীকে মাটি চাপা, স্বামী পলাতক

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৩, ২৪:৩১
হত্যার পর স্ত্রীকে মাটি চাপা, স্বামী পলাতক
ছবি: সংগৃহীত

ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার খোয়াই জেলার কল‍্যাণপুর থানার অন্তগর্ত হলুদিয়া এডিসি ভিলেজের হাজারীবাড়ি এলাকায়।

বিজ্ঞাপন

স্ত্রীকে হত্যা করে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠল মিন্টু দেববর্মার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার খোয়াই জেলার কল‍্যাণপুর থানার অন্তগর্ত হলুদিয়া এডিসি ভিলেজের হাজারীবাড়ি এলাকায়। 

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে কল‍্যাণপুর থানায় জেসমিন দেববর্মা ও তার স্বামী মিন্টু দেববর্মা নিখোঁজ জানিয়ে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল পরিবারের তরফ থেকে। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে জেসমিনকে তার স্বামী হত্যা করে জঙ্গলে মাটি চাপা দিয়ে ফিল্মি কায়দায় তার ওপরে গাছের ডাল ও পাতা দিয়ে রেখেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে মৃত রক্তাক্ত নিথরদেহ উদ্ধার করে। এটি যে একটি পরিকল্পিত হত‍্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত মহকুমা পুলিশ আধিকারিক। পাশাপাশি পুলিশের সন্দেহ ধারালো অস্ত্র দিয়ে তাকে মারা হয়েছে। 

পুলিশ অভিযুক্ত মিন্টু দেববর্মার খুঁজে তল্লাশি জারি রেখেছে। মৃতদেহ কল‍্যাণপুর হাসপাতালে ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD