Logo

চুয়াডাঙ্গায় তীব্র ঠাণ্ডায় রেললাইনে ফাটল

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৪, ২৩:০৯
চুয়াডাঙ্গায় তীব্র ঠাণ্ডায় রেললাইনে ফাটল
ছবি: সংগৃহীত

রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

তীব্র ঠান্ডায় চুয়াডাঙ্গার জীবননগর উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ট্রেন চলাচল করছে ধীরগতিতে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) উথলী-দর্শনা রেললাইনের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে এ ফাটল দেখা যায়।

বিজ্ঞাপন

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আশাদুল হক জানান, “তাপমাত্রা হ্রাস পেলে রেললাইনের ধাতব পদার্থ সংকুচিত হয়। অতিরিক্ত ঠাণ্ডায় একপর্যায়ে তা ফাটলে রূপ নেয়। গরমকালে অতিরিক্ত তাপেও ধাতব পদার্থের প্রসারণে এমন ফাটল দেখা দিতে পারে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD