Logo

মিঠুনের অর্ধশতকে লড়াকু পুঁজি সিলেটের

profile picture
জনবাণী ডেস্ক
৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২০
মিঠুনের অর্ধশতকে লড়াকু পুঁজি সিলেটের
ছবি: সংগৃহীত

অধিনায়কের ফিফটি ও আরিফুলের মারকুটে ব্যাটিংয়ে এই সংগ্রহ পেয়েছে দলটি

বিজ্ঞাপন

অধিনায়ক মোহাম্মদ মিঠুন ঢাকার বিপক্ষে একাই দাঁড়িয়েছিলেন ক্রিজে। তার হাফ-সেঞ্চুরিতে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে জয় খুঁজে থাকা সিলেট স্ট্রাইকার্স।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তুলেছে মিঠুনের দল। অধিনায়কের ফিফটি ও আরিফুলের মারকুটে ব্যাটিংয়ে এই সংগ্রহ পেয়েছে দলটি।

বিজ্ঞাপন

সিলেট টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শামসুর রহমান শুভকে হারায়। ইনিংসের প্রথম ওভারেই তাকে প্যাভিলিয়নের পথ দেখান শরিফুল ইসলাম। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন তিনি।

বিজ্ঞাপন

এরপর নাজমুল হোসেন শান্ত ব্যাট করতে নেমে বরাবরের মতো ব্যর্থ হয়েছেন। ঢাকার বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি এই মারকুটে ব্যাটার। শরিফুলের বলে মাত্র ৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি। নিজের রানের খাতা খোলার আগে ফিরেছেন জাকির হাসানও।

বিজ্ঞাপন

দলীয় ১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কাপ্তান মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। এই জুটিতে আসে মহামূল্যবান ৫৭ রান।

বিজ্ঞাপন

সামিতও উইকেটে থিতু হয়ে ঝোড়ো ইনিংসের আভাস দিয়ে আউট হয়ে ফিরে যান। ৩২ বলে ৩২ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

বিজ্ঞাপন

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মিঠুন। এদিন ঢাকার বিপক্ষে ৩৬ বলে ফিফটি ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষদিকে আরিফুলের ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ভালো সংগ্রহ পেয়েছে সিলেট।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD