Logo

সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হোক: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ২৪:০৯
সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হোক: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে যাতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় এ বাহিনী সক্ষম হয় এবং এ লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে শনিবার (২ মার্চ) বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বিআইআর)-২০২৪ এর ৩য় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনী আমাদের দেশে উদ্ভূত যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হোক।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সশস্ত্র বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করছে। 

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য বেশ কিছু পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছি। সূত্র: বাসস

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD