Logo

ফের কি দ্বিতীয় স্বামীর ঘরেই ফিরতে চাইছেন মাহি?

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ০৫:৫১
ফের কি দ্বিতীয় স্বামীর ঘরেই ফিরতে চাইছেন মাহি?
ছবি: সংগৃহীত

ঘোষণা যখন দিয়েছি বিচ্ছেদ হবেই। এক ছাদের নিচে আর ফিরতে চান না।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মধ্যে সিনেমা থেকে অনেকটা দূরে ছিলেন এই নায়িকা। স্বামী-সন্তান ও রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যাবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের তিন বছরের মাথায় গত ১৬ ফেব্রুয়ারি বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। বর্তমানে স্বামী রাকিব সরকার আর তিনি আলাদাই আছেন। খুব শীঘ্রই তাঁদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যায়। 

বিজ্ঞাপন

বেশ কিছু দিন আগে মাহির স্বামী রাকিব সরকার একটি সংবাদমাধ্যমকে বলেছেন- তিনি মাহির সঙ্গে সংসার করতে চান।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ঘোষণা যখন দিয়েছি বিচ্ছেদ হবেই। এক ছাদের নিচে আর ফিরতে চান না। কিন্তু, বিচ্ছেদেরও তো একটা প্রক্রিয়া থাকে, সেই কাজ চলছে। দ্রুতই বিচ্ছেদের চিঠি চলে যাবে তাঁর স্বামীর কাছে। 

বিজ্ঞাপন

তবে মাহিকে তার স্বামীর কাছে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,‘আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, অনেক সময় নিয়ে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিই। অনেক দিন পর্যবেক্ষণ করে, জেনে-বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরব না। কারও সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলেও তাঁকে নিয়ে একটা লাইনও খারাপ কথা বলতে পারি না। এটি আমার ভাল গুণ, না খারাপ গুণ, বুঝি না আমি।’

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD