Logo

সিলেটে ভূমি ধস: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৪, ২৪:০৩
সিলেটে ভূমি ধস: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সোমবার (১০ জুন) ভোর ৬টায় চামেলীবাগ এলাকার ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাসাটি মাটির নিচে চাপা পড়ে।

বিজ্ঞাপন

সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে নিখোঁজ  একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। চাপা পড়ার ৬ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হলো। 


আরও পড়ুন:  সিলেটে নেমে গেছে বন্যার পানি, চলছে পরিচ্ছন্ন অভিযান


নিহতরা ব্যক্তিরা হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।


সোমবার (১০ জুন) ভোর ৬টায় চামেলীবাগ এলাকার ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাসাটি মাটির নিচে চাপা পড়ে।


আরও পড়ুন: মধ্যরাতে ভারী বৃষ্টিতে ডুবল সিলেট নগরীর বহু এলাকা


জানা যায়, আগা করিম ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। দুর্ঘটনায় মাটিচাপা পড়েছিলেন একই পরিবারের মোট ৯ জন। ৩ জন ছাড়া বাকিদের উদ্ধার করা হয় ঘটনার পরপর। তাদের মধ্যে ৩ জন আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD