Logo

পেসমেকার বসানোর পর খালেদা জিয়া সুস্থ: আইনমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৪, ০১:১১
পেসমেকার বসানোর পর খালেদা জিয়া সুস্থ: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার যে অসুখগুলো আছে এর অনেকটাই নিরাময়যোগ্য না।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন পেসমেকার বসানোর পর খালেদা জিয়া এখন সুস্থ আছেন।

সোমবার (২৩ জুন) সচিবালয়ে প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার যে অসুখগুলো আছে এর অনেকটাই নিরাময়যোগ্য না। ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। দেশের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বলেই তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এর আগে বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দিতেও সরকার কার্পণ্য করেনি। সরকারের আন্তরিকতার অভাব থাকলে সেটা সম্ভব ছিল না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, “বিএনপি নেতারা চিকিৎসা নিয়ে যে অভিযোগ করছেন তাতে তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে।”

 তিনি বলেন, “আশা করি চিকিৎসা নিয়ে তারা ব্যক্তিগত আক্রমণ করবে না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD