Logo

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বলল আন্তঃশিক্ষা বোর্ড

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ০৩:৩৭
এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বলল আন্তঃশিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ বিষয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। তবে তাদের এ দাবি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

বুধবার (২৬ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ বিষয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ৩০ জুন থেকে পরীক্ষা শুরু করতে এরইমধ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন: স্কুল-কলেজ খুললো আজ, প্রাথমিক খুলবে ৩ জুলাই

তপন কুমার সরকার আরও বলেন, “যারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাদের দাবি ভিত্তিহীন, এটা মানার কোনো যৌক্তিকতা নেই।”

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে গেল ২৫ জুন আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা২ মাস পেছাতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরীক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি জমা দেন বেশ কয়েকজন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে তারা জানিয়েছে, আসন্ন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই পত্রের মাধ্যমে আমাদের দাবির সপক্ষে যুক্তি উপস্থাপন করছি এবং আপনার সদয় বিবেচনা কামনা করছি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD