Logo

ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের কুষ্টিয়ায় বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৪, ০৫:৩২
ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের কুষ্টিয়ায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ

বিজ্ঞাপন

ভারতের সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিল এবং দুর্নীতির রাঘব বোয়ালদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের থানা ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী সম্প্রীতি ভারত সফরের যেসব চুক্তি হয়েছে তাতে দেশের স্বার্থ নেই দাবি করে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন। 

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আখন্দ, সাবেক সহ-সভাপতি নূর মোহাম্মদ বিন হানিফ, সাধারণ সম্পাদক গোলাম তাওহীদসহ দলটির নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলটির নেতাকর্মী, সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহরের এনএস রোড ও থানা ট্রাফিক মোড় এলাকা। এসময় তারা ভারতের সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে ভারতের সাথে রেল করিডর সহ অন্যান্য চুক্তি করা হয়েছে, এই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না, যে কোন মূল্যে এই সিদ্ধান্ত রুখে দেওয়া হবে। 

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD