Logo

টেকনাফে নাফনদে এক মৃতদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৪, ০২:০২
টেকনাফে নাফনদে এক মৃতদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

তবে মুখমন্ডল বিকৃত হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শনিবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন জেটিঘাট এলাকায় নাফ নদীর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান, নৌ-পুলিশ টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে মুখমন্ডল বিকৃত হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়নি বলে জানান তিনি।

তপন কুমার বিশ্বাস বলেন, দুপুরে টেকনাফে দমদমিয়া জেটিঘাট এলাকায় নাফ নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের পরনে ছিল হাফ প্যান্ট। তার মুখমন্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তবে নিহতের চেহারার অবয়ব দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মিয়ানমারের নাগরিক হতে পারে।

নৌ-পুলিশের এ পরিদর্শক জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD