Logo

ডিবি হেফাজতে তিন সমন্বয়ক

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৪, ২১:২২
ডিবি হেফাজতে তিন সমন্বয়ক
ছবি: সংগৃহীত

“নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  তিন সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুলাই) রাতে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন


এর আগে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদারকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে বিকেলে গোয়েন্দা পুলিশ তাদের তুলে নিয়ে যায়।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

নাহিদের বাবা বদরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাদা পোশাক পরা গোয়েন্দা সংস্থার ছয় ব্যক্তি তাদের তিনজনকে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় তুলে নিয়ে যায়।

গেল কয়েক দিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD