Logo

দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এই তাণ্ডব: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৪, ২১:৩০
দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এই তাণ্ডব: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

এসময় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এই তাণ্ডব চালানো হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশজুড়ে এ সহিংসতা চালিয়েছে তারা।

শনিবার (২৭ জুলাই) সকালে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী পরিদর্শনের সময় নিটর পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে তাকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান।

এর আগে গতকাল শুক্রবার (২৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন গিয়ে আহতদের খোঁজ-খবর নেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD