Logo

বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিল চীন

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৪, ০৭:৩১
বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিল চীন
ছবি: সংগৃহীত

একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে চীন আশা

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। অবশেষে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে বার্তা দিয়েছে চীন।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, “একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে চীন আশা করে বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, শেখ হাসিনা এখন ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে ‘অল্প সময়ের মধ্যে’ জরুরিভিত্তিতে আশ্রয় চান।

তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত।” বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জয়শঙ্কর আরও বলেন, “বাংলাদেশে ২০ হাজার ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে অন্তত ৮ হাজার জন ফিরে এসেছেন।” এ ছাড়া তাদের নজর সংখ্যালঘুদের ওপর থাকবে বলেও জানিয়েছেন তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD