Logo

হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২২:৫২
হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরবেন তিনি।

বিজ্ঞাপন

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসভবন ফিরোজায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরবেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বিজ্ঞাপন

এর আগে গেল ১২ আগস্ট খালেদা জিয়াকে হাসপাতাল নেওয়া হয়। কিডনি জটিল, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রী।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD