Logo

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৪, ০৬:০৬
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার
ছবি: সংগৃহীত

অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম সত্যতা নিশ্চিত করেন

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসার্টে মহানন্দা ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মডেলের ৬৬ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৯ অক্টোবর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধিনায়কের দেওয়া তথ্যের ভিত্তিতে ও দিক নির্দেশনায় সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসার্ট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। চোরাই মোবাইল কাষ্টমস এ জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে জানান বিজিবি।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD