Logo

দর্শনায় বিদেশী পিস্তল-গুলিসহ বিএনপির ক্যাডার গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৪, ২৩:৫৪
দর্শনায় বিদেশী পিস্তল-গুলিসহ বিএনপির ক্যাডার গ্রেফতার
ছবি: সংগৃহীত

দর্শনা পৌর এলাকার শান্তিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা সদস্যরা। এ সময় বিএনপির ক্যাডার শাহারুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে।  

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে দর্শনা পৌর এলাকার শান্তিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহারুল ইসলাম (৩৭) দর্শনা পৌরসভার শান্তিপাড়ার পেয়ার আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিয়ান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্ণেল আবেদীনের নেতৃত্বে দর্শনার শান্তিপাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সেনাবাহিনী। গ্রেফতারকৃত শাহারুলের স্বীকারোক্তিতে তার বাড়ির পিছন থেকে, মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশী (মেড ইন ইউএসএ) পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য বুধবার রাত সাড়ে ১১ টার দিকে দর্শনা বাসষ্ট্যান্ড মাষ্টারপাড়া ব্যুরো বাংলাদেশ এনজিও অফিস থেকে একটি টাইম বোমা উদ্ধার করে রাজশাহী র‌্যাব ৫। বোমাটি কেরু ক্লাব মাঠে বালু চাপা দিয়ে নিষ্ক্রিয় করে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD