Logo

জাপা নেতা চুন্নুর ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৫:৫১
জাপা নেতা চুন্নুর ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত
ছবি: সংগৃহীত

শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।”

বিজ্ঞাপন

জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে নিজের সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেন তিনি।

বিজ্ঞাপন

ভিডিওটি শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনরা যা বলতেন তা শুনলে চব্বিশ সালে হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না। তারা এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।”

বিজ্ঞাপন

ভিডিওতে মুজিবুল হক চুন্নুকে বলতে শোনা যায়, “২০১৪ সালে জাতীয় নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারাও কেউ কেউ বলেছিলেন পরিস্থিতি ভালো না, নির্বাচন হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলাম। তিনি বললেন, কেউ আসুক বা না আসুক গণতন্ত্রের সুষ্ঠু ধারা বজায় রাখার জন্য নির্বাচন হবে। তোমরা নির্বাচন করো। আমরা নির্বাচন করলাম। আমাদেরকে তিনটি মন্ত্রণালয় দেওয়া হলো। আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি।”

বিজ্ঞাপন

আরও পড়ুন: শুক্রবার থেকে আবারও মেট্রোর এমআরটি রেজিস্ট্রেশন শুরু

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা কি আওয়ামী লীগকে তিন-চারবার সমর্থন দিয়ে ক্ষমতায় আসতে সাহায্য করিনি। তাহলে এত কথা কেন।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD