Logo

ধামরাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২৪, ০৪:৩১
ধামরাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে বাসের হেলপার নিহত

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে বাসের  হেলপার নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৫০ জন শ্রমিক যাত্রী। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পলাশ পরিবহন নামে প্রতীক সিরামিকসের শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে প্রতীক সিরামিকসের শ্রমিকরা বাসায় ফিরছিলেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

নিহত বাসের হেলপারে বিস্তারিত নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে তিনি বাসের হেলপার বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার  রাত ১১ টার দিকে ধামরাইয়ে কালামপুর এলাকায় প্রতিক সিরামিসকের প্রায় ৫০ জনের অধিক শ্রমিক বাসে তোলে স্টাফরা। পরে কালামপুর থেকে নবীনগরের দিকে রওনা দেয়। বাসটি ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে উল্টে যায়। এতে হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসে থাকা আরো সিরামিকসের ৫০ জন শ্রমিক। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায় নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD