Logo

বিতর্কের পেছনে হাঁটছেন অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১২ নভেম্বর, ২০২৪, ০৮:০২
বিতর্কের পেছনে হাঁটছেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

এরপর আলাদাও হয়ে যান জনপ্রিয় এই জুটি

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারে সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শক-শ্রোতাদের। এক সময় এ অভিনেতাকে বিয়েও করেন। তাদের সংসারে সন্তান আসে। এরপর আলাদাও হয়ে যান জনপ্রিয় এই জুটি। এখন তিনি চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী।

এ ঘটনা নিয়েই মূলত অপু বিশ্বাসের জীবনে বিতর্কের সূত্রপাত। এরপর থেকে তিনি বিতর্কের পেছনে হাঁটতেই যেন একটু বেশি পছন্দ করেন। নামের আগে চিত্রনায়িকা থাকলেও বর্তমানে প্রতিদিনের রুটিনে থাকে তার, ইউটিউব কনটেন্ট নির্মাণ ও বিভিন্ন দোকান উদ্বোধনের কাজ। চলচ্চিত্রের বাইরে এখন ব্যক্তিগত বিষয়েই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে স্বৈরাচার শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন অপু বিশ্বাস। অনেকটা অন্ধভাবে শেখ হাসিনার কর্মকাণ্ড সমর্থন দিয়েছেন। এ নিয়ে রয়েছে যথেষ্ঠ বিতর্ক। এ কারণে কিছুদিন আগে রাজধানীতে একটি শোরুম উদ্বোধনীতে গিয়ে মানুষের ধাওয়া খেয়েছেন তিনি।

এছাড়া একটি বিউটি পার্লারের প্রচারণা নিয়ে তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগও তুলেছেন সেই পার্লারের কর্ণধার। সর্বশেষ এক প্রযোজক তার বিরুদ্ধে একটি ইউটিউব চ্যানেল হ্যাক ও প্রতারণার মামলা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যদিও অপু এসব অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমে বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি তো ইউটিউবের ব্যবসা করি না। কারও সমস্যা থাকলে সেটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে। এ নিয়ে মামলা-মোকাদ্দমার কোনো কারণ আমি দেখি না।’

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD