Logo

কুড়িগ্রামে আরাফাত রহমান কোকো নাইট সার্কেল ক্রিকেট টূর্নামেন্ট উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৪, ০১:২৪
কুড়িগ্রামে আরাফাত রহমান কোকো নাইট সার্কেল ক্রিকেট টূর্নামেন্ট উদ্বোধন
ছবি: সংগৃহীত

মাদক ছেড়ে মাঠে চল’ প্রতিপাদ্যকে ধারন করে বাংলাদেশ বয়েজ ক্লাবের উদ্যোগে এ খেলাটি সঞ্চালনা

বিজ্ঞাপন

কুড়িগ্রাম পৌর শহরের গাড়িয়ালপাড়া এলাকায় আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে স্মৃতি বিজড়িত আরাফাত রহমান কোকো নাইট সার্কেল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধায় এ টূনামেন্টের উদ্বোধন করা হয়। ‘মাদক ছেড়ে মাঠে চল’ প্রতিপাদ্যকে ধারন করে বাংলাদেশ বয়েজ ক্লাবের উদ্যোগে এ খেলাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ, ১ নং যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম বেবু, স্বেচ্ছাসেবক, যুবদলের সাবেক সদস্য আজিজুল হক, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো. হাসান যুবায়ের হিমেল, জেলা ছাত্র দলের সদস্য মিঠু, ড়িগ্রাম সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি মো. সাদেকুর রহমান সাদেক, সদর উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, জেলা ছাত্র দলের  সহ দপ্তর সম্পাদক মো. খায়রুল ইসলাম, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. সোহেল,শাওন, সদস্য সচিব এ্যাড শিথীল, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সদস্য সচিব মিলন রহমান, বাংলাদেশ বয়েজ ক্লাবের সভাপতি মো. আব্দুর রহিম প্রমুখ।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD