Logo

চাঁদপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৮
চাঁদপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শিউলির পরিচালিত ইউনিভশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি রয়েছে

বিজ্ঞাপন

চাঁদপুরে ফ্ল্যাটবাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ মেঝেতে ও স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে চাঁদপুর শহরের ১০ নং ওয়ার্ড পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন - ঢাকা যাত্রাবাড়ী এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী

শিউলী আক্তার (৩৫) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে। তারা শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় ৫-৬ মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী শিউলির পরিচালিত ইউনিভশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি রয়েছে। একত্রে তারা দুজন কাজ করতেন। 

বিজ্ঞাপন

ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, সবুজ আহমেদ ও শিউলী আক্তার ৫-৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তার মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত শিউলী আক্তারের মা খুরশিদা জানান, সবুজ আমার মেয়ের ২য় স্বামী। সকাল থেকে শিউলীর মোবাইল ফোনে একাধিকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করায় তার বাসায় এসে দেখি ভেতর দিয়ে দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়। রাফসান ও রাফি নামের শিউলীর আগের ঘরের দুটি সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

ছেলে রাফসান ও রাফি জানান, আমরা মায়ের সাথে থাকতাম না। আমরা শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকি। মা সে ভাড়ার টাকা দিতো। 

বিজ্ঞাপন

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলী ঘরের মেঝেতে পড়ে ছিল।

বিজ্ঞাপন

তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD