Logo

বায়ু দূষণের তালিকায় আজও তৃতীয় ঢাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মার্চ, ২০২৫, ২৪:৩৬
বায়ু দূষণের তালিকায় আজও তৃতীয় ঢাকা
ছবি: সংগৃহীত

বায়ু দূষনের তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুর স্কোর ১৯৮। যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

বায়ু দূষণের তালিকায় আজ সকালে শীর্ষে ছিল ভারতের দিল্লি, সেখানকার বায়ুর মান ২৩৮।

বিজ্ঞাপন

 আজও তিন নম্বরে বায়ু দূষনের তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুর স্কোর ১৯৮। যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সকালে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট (আইকিউএয়ার) থেকে এ এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। 

বিজ্ঞাপন

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD