Logo

আমদানির খবরে কমলো দেশি পেঁয়াজের দাম

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৩
আমদানির খবরে কমলো দেশি পেঁয়াজের দাম
ছবি: সংগৃহীত

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর প্রকাশিত হওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর ও স্থানীয় কাঁচাবাজারে দেশি পেঁয়াজের দাম লক্ষণীয় হারে কমেছে।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) সকালে হিলির বাজারে দেখা গেছে, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়, আর দেশি শুকনো মানের পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমে ১১০ টাকায়।

বাজার সূত্রে জানা যায়, ভারত থেকে পেঁয়াজ আমদানির সম্ভাবনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মোকামে দাম কমেছে।

হিলির পেঁয়াজ ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, আমরা কম দামে পেঁয়াজ কিনতে পারছি, ফলে খুচরা বাজারেও সস্তা বিক্রি করতে পারছি। বর্তমানে হিলিতে পেঁয়াজের দাম ১০০ থেকে ১১০ টাকার মধ্যে অবস্থান করছে।

বিজ্ঞাপন

কিছু ক্রেতা অভিযোগ করেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করেন।

হিলির বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, দাম কমার খবর স্বস্তি দিয়েছে। তবে আমাদের আশা, ভারত থেকে আমদানি বাড়ালে বাজারে আরও স্বাভাবিক দাম ফিরে আসবে।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্যমন্ত্রনালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। তবে এটি সীমিত পরিসরে—প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করতে পারবেন।

তিনি সরকারের কাছে আরও আবেদন জানিয়েছেন, আমদানির জন্য আইপি খোলা হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরের পর থেকে এই আমদানি পুনরায় শুরু হতে পারে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং ও পর্যাপ্ত আমদানির ব্যবস্থা জরুরি।

ক্রেতারা আশা করছেন, দেশি পেঁয়াজ ৫০–৬০ টাকা কেজি এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি ৩০ টাকার মধ্যে বিক্রি হলে সাধারণ মানুষ সাশ্রয় করতে পারবে।

বিজ্ঞাপন

এই দাম কমার খবরে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে, কিন্তু বাজারের স্থিতিশীলতা পুরোপুরি নিশ্চিত করতে আরও আমদানি ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD