ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বিমা সুবিধা চালু করতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
বিজ্ঞাপন
গত ১৫ এপ্রিল ২০২৬ রাজধানীতে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিমউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের বিমা সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি ব্যাংকের সেবার পরিধিও সম্প্রসারিত হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, কার্ড ডিভিশনের প্রধানসহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ১৫ এপ্রিল ২০২৬
এ সময় আদিল চৌধুরী বলেন, “ন্যাশনাল ব্যাংক তার বিপুল সংখ্যক গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ গ্রাহকদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”








