Logo

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৬:২৩
বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ফাইল ছবি

বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ বর্তমানে ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন ডলার সমপরিমাণ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি।

সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ, ঋণ পরিশোধে সরকারের পদক্ষেপ এবং বর্তমান সরকারের মেয়াদে পরিশোধিত ঋণের পরিসংখ্যান জানতে চান। এর জবাবে অর্থমন্ত্রী বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। প্রতি অর্থবছরে ঋণের কিস্তি ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে একটি প্রক্ষেপণ তৈরি করা হয়। সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয় এবং নির্ধারিত সূচি মেনে পুরো অর্থবছর জুড়ে ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালিত হয়।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি সূত্র মতে, নিয়মিত বাজেট ব্যবস্থাপনা ও পরিকল্পনার মাধ্যমে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে, যাতে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD