বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন লক্ষ্য করা গেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং জ্বালানির উচ্চমূল্য এই পতনের প্রধান কারণ হিসেবে কাজ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। খবর রয়টার্সের।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৯৯ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ৪,৭১৬ দশমিক ২০ ডলারে।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ২৩ এপ্রিল ২০২৬
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি থাকায় মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে, এমন ধারণা জোরালো হচ্ছে।
বিজ্ঞাপন
এই প্রেক্ষাপটে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগে আগ্রহ কিছুটা কমে গেছে। পাশাপাশি ডলারের শক্ত অবস্থানের কারণে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি আগামী দিনগুলোতে স্বর্ণবাজারের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








