Logo

দেশের বর্তমান রিজার্ভ কত, জানাল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ২২:০৩
দেশের বর্তমান রিজার্ভ কত, জানাল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলারের সমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করা রিজার্ভ—যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ পদ্ধতি অনুসারে নির্ধারিত—দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলারে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার। সাম্প্রতিক হিসাবে গ্রস রিজার্ভ সামান্য কমলেও বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

অর্থনীতিবিদদের মতে, গ্রস রিজার্ভ ও বিপিএম-৬ রিজার্ভের মধ্যে পার্থক্য মূলত হিসাব পদ্ধতির কারণে হয়ে থাকে। বিপিএম-৬ অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়। ফলে এই পদ্ধতিকে আন্তর্জাতিকভাবে বেশি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD