Logo

সোনা ও রুপার দাম কমেছে, ভরি কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১২:১৮
সোনা ও রুপার দাম কমেছে, ভরি কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম কমে দুই লাখ ৪৫ হাজার টাকার নিচে নেমে এসেছে। এর আগে বুধবার (২২ এপ্রিল) এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৮ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। সংগঠনটি জানায়, নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

বিজ্ঞাপন

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

সোনার দাম‌রে স‌ঙ্গে কমানো হ‌য়ে‌ছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থে‌কে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৬৬৭ ডলার নেমে গেছে।

এর আগে গত ৩০ জানুয়ারি ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি সকালে এক ধাপে ভরি প্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি হিসেবে বিবেচিত হয়। তখন ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড হিসেবে রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD