দেশের বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

দেশের বাজারে ভোজ্যতেলের দামে নতুন করে সমন্বয় আনা হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ২৯ এপ্রিল ২০২৬
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারেও চাপ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটেই নতুন করে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন








