Logo

প্রথম পুরস্কার ৬ লাখ জিতল ০০০১০৩৫, দেখুন পূর্ণ ফলাফল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, ১৮:৪৪
প্রথম পুরস্কার ৬ লাখ জিতল ০০০১০৩৫, দেখুন পূর্ণ ফলাফল
ছবি: সংগৃহীত

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা জিতেছে ০০০১০৩৫ নম্বরটি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই ড্র অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরফ উদ্দিন চৌধুরী। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের ড্র একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত হয়েছে, অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর প্রযোজ্য ধরা হয়েছে।

এবারের ড্র-এ প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৪টি সিরিজের মধ্যে ৪৬টি সাধারণ সংখ্যাকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। সিরিজগুলো বাংলা বর্ণমালার বিভিন্ন সমন্বয়ে নির্ধারিত, যা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অন্তর্ভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

প্রথম পুরস্কারের পাশাপাশি দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০০৪৭৭৪৮ নম্বর। তৃতীয় পুরস্কার (প্রতি এক লাখ টাকা) পেয়েছে দুটি নম্বর—০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২। চতুর্থ পুরস্কার (প্রতি ৫০ হাজার টাকা) বিজয়ী নম্বর দুটি হলো ০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪।

এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাচ্ছেন মোট ৪০ জন বিজয়ী। তাদের বিজয়ী নম্বরগুলো হলো— ০০২১৭৪৯, ০২১৭৪১৯, ০৪৬১৪৭২, ০৫৮৮৯৬৬, ০৭৪৯৭৪০, ০০২২১৮১, ০২৪৬০৪৫, ০৪৬২০৫৬, ০৫৯৬৩৪৬, ০৭৫৯৯০৮, ০০৫৬৩৭৮, ০২৯৬৪০২, ০৪৭৮০১৫, ০৬০০৪৪০, ০৭৭২৭৭৩, ০০৯২৩৫৬, ০৩১১১৩০, ০৪৮০৫৬৭, ০৬০৭৩৪৯, ০৮১৩৬৫৯, ০১৪৪৫৬৭, ০৩৫৬৯৪২, ০৫১২০২৪, ০৬৩৯৩৬৭, ০৮৪৮০৪৬, ০১৫৫৩৯৮, ০৩৯৩২৭৭, ০৫৫১২২১, ০৬৪২০০২, ০৮৪৯৬১৪, ০১৫৫৯৩৪, ০৪১৩৫০১, ০৫৬৪৭৬০, ০৬৫০১১৯, ০৯২২৫৯৭, ০১৭৫৭৯২, ০৪৫২৪৪১, ০৫৭৩৮৬৫, ০৬৮৮৭৭৩ এবং ০৯৪৭৬৬৫।

বিজ্ঞাপন

ড্র-সংক্রান্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাইজবন্ডের এই ফলাফল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুরস্কারের অর্থ উত্তোলন করা যাবে। সংশ্লিষ্ট ব্যাংক বা নির্ধারিত অফিসে যোগাযোগ করে বিজয়ীরা তাদের পুরস্কার দাবি করতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD