আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

দেশের বাজারে সাম্প্রতিক সমন্বয়ের পর সোনার দাম আবারও বেড়েছে এবং নতুন নির্ধারিত দরেই বর্তমানে কেনাবেচা চলছে। শনিবার (২ মে) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী এই মূল্যবান ধাতু বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয়। এতে জানানো হয়, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ার প্রভাব বিবেচনায় এনে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওইদিন সন্ধ্যা ৭টা থেকেই নতুন দর কার্যকর হয়।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ২ মে ২০২৬
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় লেনদেন হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে একই দিনে সকালে সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বিক্রি হচ্ছিল। সেই দাম সকাল ১০টা থেকে কার্যকর ছিল।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম মোট ৬০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে। আগের বছর ২০২৫ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার—যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
বিজ্ঞাপন
অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় লেনদেন হচ্ছে।
চলতি বছরে রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।








