এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আক্রমণ ঘিরে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশে এপ্রিল মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০৪ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস মার্চে এই হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। ফলে মাসের ব্যবধানে নিত্যপণ্যের ব্যয় আরও বেড়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে। প্রকাশিত তথ্যে দেখা যায়, খাদ্য খাতে—চাল, ডাল, মাছ, মুরগি, ডিম, দুধ, সবজি ও মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।
আরও পড়ুন: একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বিজ্ঞাপন
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আরও বেশি হারে বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে, যেখানে মার্চে এই হার ছিল ৯ দশমিক ০৯ শতাংশ।
খাদ্যবহির্ভূত খাতে দাম বাড়ায় শিক্ষা, বাড়িভাড়া, পরিবহন, পোশাক ও তামাকসহ দৈনন্দিন ব্যয়ের চাপ আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








