দাম কমার পর আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর পর সেই নতুন মূল্যই আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩০ জুন মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়ার পর বর্তমানে সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন দামে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
সবশেষ মূল্য সংশোধনের সময় বাজুস ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমায়। এর ফলে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বিজ্ঞাপন
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও বিশুদ্ধ রুপার (পিওর গোল্ড ও সিলভার) দামের পরিবর্তনের কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দরই কার্যকর থাকবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং ব্যবহৃত পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকবে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জুলাইয়ে দেশে আসছে ১১ কার্গো এলএনজি
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৪১ টাকা। বাজুস জানিয়েছে, রুপার অলঙ্কারের ওপর ভ্যাট সংক্রান্ত বিষয়ে শিগগিরই পৃথক সিদ্ধান্ত জানানো হবে।
জুয়েলারি খাতসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজার, স্থানীয় কাঁচামালের মূল্য এবং বিশুদ্ধ সোনা-রুপার দামের ওঠানামার ওপর ভিত্তি করেই সময়ে সময়েই দেশের বাজারে মূল্য সমন্বয় করে থাকে বাজুস। ফলে ভবিষ্যতেও বাজার পরিস্থিতি অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হতে পারে।








