Logo

শুক্রবারেও এলএনজি কেনার অনুমোদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৬, ২১:০৯
শুক্রবারেও এলএনজি কেনার অনুমোদন
ছবি: সংগৃহীত

ছুটির দিন শুক্রবারেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভা।

সভায় জানানো হয়, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ সালের ১১-১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ থাকে। সে হিসাবে এ কার্গোর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার।

এদিকে ২০২৬ সাল থেকে ২০৩৮ সাল পর্যন্ত সরকার থেকে সরকার ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার দরপ্রস্তাব অনুমোদনের বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে ছিল। তবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ প্রস্তাবটি বৈঠক থেকে প্রত্যাহার করে নেওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD