Logo

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ১৮:০৯
ফের বাড়ল জেট ফুয়েলের দাম
ছবি: সংগৃহীত

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি নিয়ন্ত্রণ কমিশন। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে এক মাসের ব্যবধানে অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত এই জ্বালানির দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) এক বার্তায় জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বিইআরসি।

এছাড়া ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও বাড়ানো হয় দাম।

এরপর মে মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুনে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD