Logo

আগস্টেই আরও ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৯:১৭
আগস্টেই আরও ৫ কার্গো এলএনজি কিনছে সরকার
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা (এলএনজি) আমদানি করতে যাচ্ছে সরকার। এসব ৫ কার্গোতে প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এলএনজি) দেশে আসবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান।

তিনি বলেন, দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসব এলএনজি স্পট বাজার, দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।

তিনি আরও জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশ তিন ধরনের উৎস থেকে নিয়মিত এলএনজি আমদানি করছে। প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজি থাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিজানুর রহমান জানান, আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হবে। ইতোমধ্যে ৪ কার্গো দেশে পৌঁছেছে। বাকিগুলো এ মাসেই চলে আসবে। আমদানি করা ৯ কার্গোতে মোট এলএনজির পরিমাণ রয়েছে ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।

পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫ এবং স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনা হয়েছে। বাকি চালানগুলো ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্টের দেশে পৌঁছাবে।

বিজ্ঞাপন

এর আগে, গত জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে, যার মোট পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার অ্যানার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে থাকে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের জ্বালানি চাহিদা পূরণে প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিয়ে সরকার স্পট বাজার থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD