Logo

সারা দেশে টানা দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৪:৪৬
সারা দেশে টানা দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এ সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার দেশের সব এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার কথা জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের এলপিজি বিক্রির দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে বিইআরসি নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর মধ্যেই ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার এ ঘোষণা এলো।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD