Logo

জাতীয় সংসদ নির্বাচন: শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫
জাতীয় সংসদ নির্বাচন: শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসব মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি কার্যকর হবে।

বিজ্ঞাপন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি। পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন ও ভোটাধিকার প্রয়োগে সহায়তার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেয়। গত ২৫ জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি থাকবে।

এ ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও ঘোষণা করা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD