Logo

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুন, ২০২৬, ১২:১১
এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে
ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকলের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো কেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে নকলের ধরন বদলেছে। এ বাস্তবতা বিবেচনায় পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের মতো অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশোধিত আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD